রামমোহন লাইব্রেরিতে স্বজনের আয়োজন

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও তাঁদের সংস্থার জন্মদিন উপলক্ষে হাওড়া জেলার বাগনানের সাংস্কৃতিক সংস্থা স্বজন কলকাতার রামমোহন লাইব্রেরি মঞ্চে আয়োজন করেছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি বরুণ চক্রবর্তী। স্বজনের কর্ণধার গাছকাকু চন্দ্রনাথ বসু তাঁর প্রারম্ভিক বক্তব্যে জানান বাংলা ভাষা ব্যবহার আজ নিম্ন ধারায় প্রবাহিত, আমরা বাঙালিরা জেনেও তেমন উদ্যোগ নিতে পারছি কই? যদি কেউ অন্য ভাষায় কথা বলতে চায় তার সাথে নিজের মায়ের ভাষাতেই কথা বলা উচিত মনে করেন চন্দ্রনাথবাবু।

অল্প কথায় কবি অশোক মুখোপাধ্যায় জানান মায়েরাই আজ বেশি দূরে পাঠিয়ে দিচ্ছে তাদের সন্তানদের ইংরাজি উচ্চারণ শেখাতে শেখাতে। ভাষাকে আরো বেশি বেশি ব্যবহার করতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে এদিন প্রায় ৫০ জন কবি কবিতা পাঠ করেন, এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনালি ঘোষ, ক্রিকেটার অনিন্দিতা এবং বাংলাদেশের বেশ কয়েকজন কবি। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মধুমিতা ধুত।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading