রিষড়ায় অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৪

নিজস্ব সংবাদদাতা, হুগলি: প্রগতির কলম আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার আয়োজনে এবং রিষড়া রবীন্দ্র স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় সম্প্রতি অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৪। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের চিত্রশিল্পী গোলাম সাকলাইন, কবি শিশির দাশগুপ্ত এবং কবি অশোক মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বরুণ চক্রবর্তী, বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির সভাপতি দেবনির্মল, ডঃ দেব প্রসন্ন বিশ্বাস, প্রবীণ সাংবাদিক সেখ হারুন রশিদ, কবি আল্পনা দাস, আবৃত্তিকার প্রিয়াঙ্কা বরুয়া, স্থানীয় পঞ্চায়েত সদস্যা সবিতা বরুয়া ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য তপন বরুয়া। মূল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোজকুমার বড়ুয়া ও শ্রীমতি মধুমিতা বসু। অনুষ্ঠানে স্মরণ করা হয় সদ্য প্রয়াত কবি ভবানীপ্রসাদ মজুমদারকে। এদিন প্রগতির কলম আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার সম্পাদক বাদল বর্মন ও  রতন বর্মনের উদ্যোগে একটি বইও প্রকাশিত হয় এই অনুষ্ঠানে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading