
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: স্বাধীন ভারতের বুকে তিললোত্তমা মহানগরী কলকাতার কেন্দ্রবিন্দুতে আজ থেকে ৬০ বছর আগে হংসরাজ জৈন এবং পুনমচাঁদ জৈন মানুষের দৈনন্দিন ব্যবহারের ইলেকট্রনিষ্ক দ্রব্য সঠিক মূল্যে তুলে দিতে চেয়েছিলেন এবং তৈরি করেছিলেন যে সংস্থাটিকে, সেই সংস্থার ৬০ তম জন্মবার্ষিকীতে ওই সংস্থার বর্তমান উত্তরসূরীগণ তাঁদের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে বিশেষ উপহার।

আজ এক সাংবাদিক সম্মেলনে উত্তর কলকাতার সেলস এম্পোরিয়াম নামক এই সংস্থাটির বর্তমান উত্তরসূরী মনোজ জৈন জানান, তাঁদের সংস্থার ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁরা ক্রেতাদের দিচ্ছেন একগুচ্ছ উপহার, যাঁর মধ্যে থাকছে একটা কিনলে একটা পণ্য পাওয়ার সুযোগ সঙ্গে থাকছে বিশেষ আর্থিক ছাড় যার পরিমাণ প্রায় ৬০ শতাংশের কাছাকাছি। তিনি জানান ৬০ তম জন্মবার্ষিকীতে তাঁদের ক্রেতাদের আকর্ষিত করতে “সেলস এম্পোরিয়াম কা সবসে সাস্তা কা ওয়াদা” স্লোগানে পথ চলছেন।

