সিরাজবাটি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

অভিজিৎ হাজরা,হাওড়া: রাজ্য সরকারের আর্থিক সহায়তায় হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, আমতা ১ পঞ্চায়েত সমিতি, আমতা গ্ৰাম পঞ্চায়েত ও আমতা স্পোটিং ক্লাবের সহযোগিতায় হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা ১ পঞ্চায়েত সমিতির সিরাজবাটি চক্রের প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রতি সিরাজবাটি চক্র ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় আমতা স্পোটিং ক্লাব ময়দানে।

সিরাজবাটি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আমতা আমতা ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক আদৃতা সমাদ্দার, আমতা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ, আমতা ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপঙ্কর সাউ, জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ তুষার কর সিনহা,বন ও ভূমি কর্মাধ্যক্ষ শান্তনু সেনাপতি, জেলা কনভেনয়ার সুমন্ত সাউ, সিরাজবাটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে, ‘ শিক্ষারত্ন ‘ পুরষ্কার প্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র,ইস্ট সার্কেল কোঅর্ডিনেটর আতোষ মুখার্জি ও আরও অনেকে। সারা দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘ শিক্ষারত্ন ‘ পুরষ্কার প্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat