বরিষ্ঠ নাগরিকদের আর ভাবনা নেই এসে গেছে ইমোহা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আপনি কী চিন্তিত? চাকরির জন্য বাড়ি ছেড়ে বাইরে যেতে হচ্ছে। ভাবছেন বাড়িতে আপনার বৃদ্ধবাবা-মা কে দেখবে। আর চিন্তা নেই, এখন আপনাদের বাড়ির বৃদ্ধ পিতা-মাতার যত্ন নিতে শহরে হাজির ইমোহা। বাড়ির বয়স্ক মানুষগুলিকে ভালবাসা, যত্ন এবং নিঃশর্ত সমর্থনের একটি বিপ্লব সংঘটিত করতে উপস্থিত ইমোহা। গত পাঁচ বছর ধরে এই সংস্থা দেশে বয়স্ক মানুষদের সকল রকম ভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আজ দেশের ১১০টি শহরে নিজেদের কাজের সুনাম অক্ষুণ্ণ রাখতে সমর্থ হয়েছে। কলকাতার এক অভিজাত হোটেলে আজ ইমহার পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইমোহার সিইও সৌম্যজিত্‍ রায় বলেন, কলকাতায এই মূহুর্তে সবথেকে বেশি প্রায় ১.৫ মিলিয়ন বয়স্ক মানুষ বসবাস করেন।

কলকাতাকে ১৫ টি ভাগে ভাগ করে নিয়ে তাঁদের সংস্থা আগামীতে এখনকার বয়স্ক মানুষদের সকল রকম পরিষেবা দিতে প্রস্তুত। এই পরিষেবার মধ্যে থাকছে আপত্‍কালীন পরিষেবা, বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্য, মানসিক বিকাশ, নানারকম ইভেন্ট, বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বৃদ্ধদের স্বাস্থ্যের ই রেকর্ড ও ইমোহা কন্যা। এই বিষয়ে তিনি জানান, এই ইমোহা কন্যার আপনার আমার এলকার মেয়েদের মধ্য থেকে নির্বাচিত করে বৃদ্ধ বা বৃদ্ধাদের দেখাশোনা, সময়ে সময়ে খবর নেওয়া ও তাঁদের নানা অসুবিধা দূর করতে বিশেষ ভাবে কাজ করবেন।

ইমোহার প্রথম লক্ষই হচ্ছে ভালোবাসার মধ্যে দিয়ে সমাজের বৃদ্ধ-বৃদ্ধাদের সকল রকম প্রয়োজনীয়ও পরিষেবা প্রদান করা। তিনি জানান, নামমাত্র মূল্যে সমাজের যে কোনও বরিষ্ঠ নাগরিক এই পরিষেবাগুলির সহায়তা নিতে পারবেন, ও নির্ভাবনায় বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন। নিজেদের পিতামতার যত্ন নেওয়ার বিশ্বস্ত অংশীদার হিসেবে, ইমোহা আজ সারা সারা ভারতে নিরলস কাজ করে চলেছে। ইমোহা শুধুমাত্র একটি সাধারণ যত্ন পরিষেবা নয়, আজ এটি জীবনের একটি অন্যতম প্রধান হয়ে সকল বরিষ্ঠ নাগরিকদের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।

error: Content is protected !!
Powered by Joinchat