নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর আয়োজনে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির আয়ুষ বিভাগের উদ্যোগে শ্রীরামপুর মহকুমা আয়ুষ মেলা ২০২৪ এর অনুষ্ঠানিক উদ্বোধন হল আজ ৯ জানুয়ারী, হুগলি জেলার চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে।
চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে এদিন এই উপলক্ষে উপস্থিত ছিলেন চণ্ডীতলা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ তনুজ কুমার দাস, হুগলি জেলার পরিষদের শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া সমিতির কর্মাধ্যক্ষ ডঃ সুবীর মুখোপাধ্যায়, সুদেষ্ণা দে মৈত্র ডি॰এম॰ডি॰সি, ডি॰এম॰ও ডাঃ দিনেশ চন্দ্র দত্ত সহ চণ্ডীতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক দাস ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই মেলার বিষয়ে এই মেলার নোডাল অফিসার ডাঃ সঞ্চিত সাহা জানান, এই মেলা সারা রাজ্যের সকল জেলাতেই অনুষ্ঠিত হচ্ছে, শুধুমাত্র হুগলি জেলাতে এই মেলা চারটি মহকুমা আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে।
হুগলি জেলার পরিষদের শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া সমিতির কর্মাধ্যক্ষ ডঃ সুবীর মুখোপাধ্যায় আমাদের দেশের সুপ্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র সম্পর্কে আলোকপাত করেন। মেলা চলবে ১১ জানুয়ারী পর্যন্ত ।















