চিকিৎসকদের ক্রিকেট টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন গার্টস অ্যান্ড গ্লোরি

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সম্প্রতি তোপসিয়া, অর্কিড এরিনায় নিজামস ক্লিনিকের পরিচালনায় অনুষ্ঠিত হল চিকিৎসকদের একদিনের ক্রিকেট লিগ। তৃতীয় বার্ষিক এই ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছিল। নৈশালোকে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ বলে ম্যাচের মীমাংসা হয়। স্পাটার্ন স্ট্রাইকারসকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন গার্টস অ্যান্ড গ্লোরি।

ডাঃ আসিফ নিজাম, ডাঃ তথাগত চ্যাটার্জি,  ডাঃ নাদিম আক্তার খান, ডাঃ স্বপন কুমার বিশ্বাসের মত খ্যাতনামা চিকিৎসকরা অংশ নেন এই টুর্নামেন্টে। অতিথি হিসেবে হাজির ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরন বন্দ্যোপাধ্যায়, এসিপি মহম্মদ সিকেন্দার সর্দার সহ বিশিষ্টরা। সংগঠকদের পক্ষে ডাঃ আসিফ নিজাম জানান, সকল চিকিৎসকদের মধ্যে একটা মেলবন্ধন ঘটানোই এই টুর্নামেন্টের প্রধান উদ্দেশ্য।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat