মুখ্যমন্ত্রীর হাত ধরে মহমেডানে ইনভেস্টর

সুগত মুখোপাধ্যায়:  মহমেডান স্পোর্টিং ক্লাবে ইনভেস্টর আনছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। দুবাইতে ‘লুলু গ্রুপ ইন্টারন‍্যাশনাল’ – এর সঙ্গে মুখ‍্যমন্ত্রীর কথা হয়েছে। ঐ বৈঠকে হাজির ছিলেন মহমেডানের সচিব ইসতিয়াক আহমেদ (রাজু)। কথাবার্তা প্রায় চূড়ান্ত। বড় ধরনের অঘটন না ঘটলে লুলুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে মহমেডান।

এর আগে ইন্ডিয়ান সুপার লীগ খেলার জন‍্য ইস্টবেঙ্গলেরও ইনভেস্টরের ব‍্যবস্থা করে দিয়েছিলেন মুখ‍্যমন্ত্রী। এবার মহমেডানের জন‍্যও ইনভেস্টর আনছেন তিনি। দশম আই এস এল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী মরশুমে তাই কলকাতার তৃতীয় প্রধানের আই এস এলে খেলা অনেকটাই নিশ্চিত হচ্ছে।

লুলুর সঙ্গে চুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা। গোটা পৃথিবী জুড়ে রয়েছেন মহমেডানের সমর্থক। তাই দুবাইতে লুলুর কর্তাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব রাখতেই তাঁরা স্পনসর করতে আগ্রহ প্রকাশ করে। তাই আগামী মরশুম থেকে তিন প্রধানকেই হয়তো খেলতে দেখা যাবে আই এস এলে।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading