রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতা

অভিজিৎ হাজরা, হাওড়া: হাওড়া জেলার সাঁকরাইল থানার রাজগঞ্জ হাট এলাকার মাসিক পত্রিকা “মনিকর্ণী আখ্যান” এর আয়োজনে সৌভ্রাতৃত্বের বন্ধন ও একে অপরের পাশে থাকার অঙ্গীকারে রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে এলাকার কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হলো। সফল প্রতিযোগীদের শংসাপত্র, মেডেল ও মেমেন্টো দেওয়া হয়।

“মনিকর্ণী আখ্যান” এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সুভাকাঙ্খী শুভঙ্কর মুখার্জি বলেন, “আমরা প্রতি বছর আমাদের সাধ্যমত শিক্ষা সচেতনতা সেবা কর্ম করে থাকি।”

মনিকর্ণী আখ্যান এর সম্পাদক জুলাই দাস মুখার্জি বলেন, “পত্রিকা প্রকাশের সাথে সাথেই আমরা সবাই মিলে মিশে একাকার হয়ে এগিয়ে চলেছি নৈতিক চরিত্র গঠনে মানবিক মূল্যবোধের অবক্ষয় রুখতে যারপর নাই চেষ্টা করে চলেছি।” এদের উদ্যোগেকে সাধুবাদ জানান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জেনেভার পরামর্শ দাতা ডঃ অনিন্দ্য গোপাল মিত্র ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat