২২ শে শ্রাবণে রবীন্দ্রস্মরণে বৃক্ষরোপণ

অভিজিৎ হাজরা,হাওড়া: গতকাল ছিল ২২ শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস। এই দিবসটি একটু অন্যরকম ভাবে উদযাপন করল হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভার অন্তর্গত আমতা ১ নং ব্লকের সিরাজবাটি চক্রের অন্তর্ভুক্ত আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়।

উল্লেখ করা যায়, রবীন্দ্রনাথ প্রায় ১০০ বছর আগে বন মহোৎসবের সূচনা করেছিলেন। সেই বিষয়টি অনুষ্ঠানে তুলে ধরা হয়, এবং এই উপলক্ষে রবীন্দ্র প্রতিকৃতিকে সামনে রেখে বৃক্ষরোপণ করা হয়। অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনাকে তুলে ধরা হয়।

আলোচনা করেন প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত এবং সহ শিক্ষক সৌমেন মন্ডল। ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে ও রবীন্দ্রসংগীত পরিবেশন করে। প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন, রবীন্দ্রনাথ বহু কাল আগেই পরিবেশের আগামী সংকটকে উপলব্ধি করেছিলেন এবং বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করেছিলেন।

রবীন্দ্রনাথের এই ভাবনা এখন খুব বেশী রকম প্রাসঙ্গিক। পরিবেশ- ভাবুক রবীন্দ্রনাথকেই আমরা ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরতে চেয়েছি এবং তাদের মধ্যে পরিবেশ চেতনা জাগ্রত করতে চেয়েছি।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading