
নিজস্ব সংবাদদাতা, হুগলি: ঘোষিত হলো রিষড়া শহর তৃণমূল কংগ্রেস এবং রিষড়া শহর যুব তৃণমূল কংগ্রেস কমিটি। আজ রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ সাউ শহর তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত কমিটি ঘোষণা করলেন। এর সঙ্গে সঙ্গে রিষড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি দীপশংকর দত্ত রিষড়া শহরের ২৩ টি ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি, সহ সভাপতি, সম্পাদকদের নাম ঘোষণা করেন। এর সঙ্গে সঙ্গে তিনি রিষড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের নতুন নির্বাচিত কমিটিও ঘোষণা করেন। যুব কংগ্রেসের এই কমিটিতে ৭ জন সাধারণ সম্পাদক, ১২ জন সম্পাদক, ১৯ জন এক্সিকিউটিভ মেম্বারদের নাম ঘোষণা করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ সাউ, রিষড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপশংকর দত্ত,হুগলি-শ্রীরামপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অঙ্কণ ব্যানার্জী, হুগলি-শ্রীরামপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের এক্সিকিউটিভ মেম্বার সুপ্রিয় মুখোপাধ্যায়, হুগলি-শ্রীরামপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিকাশ পাল, রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের হিন্দী শাখার সভাপতি ওংকার সাউ (প্রকাশ সাউ) সহ রিষড়া শহরের তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং নব নির্বাচিত কমিটির সদস্যরা।
