
নিজস্ব সংবাদদাতা: রক্তদান মহত্ দান এই মন্ত্রকে পাথেয় করে এবং গরম পড়ার সঙ্গে সঙ্গে রক্তের অপ্রতুলতা দূর করার উদ্দেশ্যে মাত্র কয়েকদিনের ব্যবস্থাপনায় হুগলী জেলার শেওড়াফুলি-বৈদ্যবটি সম্মিলিত দুর্গোত্সব কমিটির সদস্যরা অনুষ্ঠিত করে ফেলল এক স্বেচ্ছা রক্তদান শিবিরের গতকাল হুগলির শেওড়াফুলিতে। এই কমিটির পক্ষে কমিটির সভাপতি প্রবীর পাল জানান, তাঁদের সংগঠন শুধুমাত্র দুর্গাপুজোকে কেন্দ্র করে পুরস্কার বিতরণ নিয়েই মেতে থাকেন না। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে তাঁরা সারাবছর ধরেই নানা সেবামূলক কর্মসূচী গ্রহণ করে থাকেন। যার মধ্যে এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবিরও তাঁরা আয়োজন করে থাকেন। এই সংগঠনের সম্পাদক মানস নন্দী জানান, তাঁদের সংগঠনে ১৮০টি পুজো কমিটি যুক্ত, এবং তাঁদের নানা সামাজিক কর্মকান্ডে সকল পুজো কমিটিগুলি সমান ভাবে অংশ নিয়ে তাঁদের সকল অনুষ্ঠানকে স্বার্থক করে তোলেন। তিনি তাঁদের সকল সদস্যদের ধন্যবাদ জানান এই অল্প সময়ের মধ্যে এদিনের রক্তদান শিবিরকে স্বার্থক করে তোলার জন্য।
