রিষড়ায ধরা পড়ল ১২ বছরের পুরোনো বিষাক্ত চন্দ্রবোড়া সাপ

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার শিল্পাঞ্চল রিষড়ার পশ্চিম পাড়ের নবীনপল্লী এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ধরা পড়ল একটি বছর ১২’র চন্দ্রবোড়া সাপ (রাসেল ভাইপার)। উল্লেখ করা যায় biগত প্রায় কয়েক বছর ধরেই এই এলাকার এই বাড়িটি পরিত্যক্ত থাকার এবং কেউ বসবাস না করার কারণে জঙ্গলাকীর্ণ  অবস্থায় থাকার ফলে নানা প্রকার বিপজ্জনক জীব, সাপ, মশার আতুরঘর হিসেবে এই এলাকার পরিবেশকে নষ্ট করছিল। এই বাড়িটির আশেপাশের বাসিন্দারা কদিন ধরেই এই বাড়িটির বাগানে ও একটি পরিত্যক্ত বাথরুমে দেখতে পায় চন্দ্রবোড়া সাপটিকে। এবং সঙ্গে সঙ্গে এই এলাকার বাসিন্দা এবং প্রতিবেশী সংবাদ প্রতিখনের সম্পাদক স্বরূপম চক্রবর্তী সর্বপ্রথম নিজে যোগাযোগ করেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র’র সঙ্গে, এবং মূলত রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র ও এই পৌরসভার ২২ নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সন্ধ্যা দাসের আন্তরিক ব্যবস্থাপনায় হুগলি জেলার ব্যান্ডেলের স্বেচ্ছাসেবী সংস্থা নেস্ট ফর নেচার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট নামক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ধরা পড়ল বারো বছরের এই ছয় ফুট লম্বা চন্দ্রবোড়া সাপটি।

এর সঙ্গে সঙ্গে রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র ও এই পৌরসভার ২২ নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সন্ধ্যা দাসের প্রচেষ্টায় ওই পরিত্যক্ত বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে গড়ে ওঠা ছোটখাট জঙ্গলটিক পরিষ্কার করার কাজও শুরু হয় এদিন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading