স্নেহা ঘরামীর প্রতি সাহায্যের হাত হাওড়া জেলার ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের

নিজস্ব সংবাদদাতা: সংবাদ প্রতিখনে প্রকাশিত খবরের ফলস্বরূপ তরফ থেকে হাওড়ার ডোমজুড় বিধানসভার বাসিন্দা এশিয়ান ইকুইপিড পাওয়ারলিফ্টিং চ্যাম্পিয়নশিপের সাব জুনিয়র বিভাগের ৭৬ কেজি ক্যাটিগরীতে প্রতিনিধিত্ব করতে চলা স্নেহা ঘরামীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল হাওড়া জেলার ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেল।

ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের পক্ষ থেকে স্নেহা ঘরামীর বাড়িতে উপস্থিত হয়ে স্নেহার হাতে ১০ হাজার টাকার একটি চেক সহ স্নেহাকে শুভেচ্ছা জানায় এবং আগামীদিনে ওর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেয় এই স্পোর্টস সেল। এই উপলক্ষে স্নেহার বাড়িতে উপস্থিত ছিলেন ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের সভাপতি শুভজিৎ মন্ডল সহ বিশিষ্ট প্রাক্তন ফুটবলার বলাই দে এবং অনান্যরা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading