অভিজিৎ হাজরা, হাওড়া: হাওড়া থেকে বাংলাদেশে গিয়ে ৪ দিনে বাংলাদেশের কক্সবাজার জেলার টেনকাফ শাহপরী সমুদ্র সৈকত থেকে নাজিয়ার টেক সমুদ্র পর্যন্ত পায়ে ১২০ কিলোমিটার পায়ে হেঁটে ইতিহাস গড়লেন ৭ বাঙালি। এই ৭ জন বাঙালি হাওড়া এ্যাডভেঞ্চার স্পোর্টস এ্যাসোসিয়েশনের সদস্য এই ৭ জন বাঙালি হাওড়া এ্যাডভেঞ্চার স্পোর্টস এ্যাসোসিয়েশন ও বাংলাদেশের বিচ হাইকিং সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ইন্দো বাংলা যৌথ সমুদ্র অভিযান গত ২০ ফেব্রুয়ারি শেষ করে হাওড়ার বাড়িতে ফিরেছেন।
তাঁদের এই অভিযান প্রসঙ্গে এই দলের অন্যতম সদস্য হাওড়া এ্যাডভেঞ্চার স্পোর্টস এ্যাসোসিয়েশনের দেবাশীষ চক্রবর্তী জানান, পৃথিবীর দীর্ঘতম বাংলাদেশের সমুদ্র সৈকত তাঁরা পায়ে হেঁটে পরিক্রমা করতে সক্ষম হয়েছেন। শুধুমাত্র পায়ে হেঁটে সমুদ্র সৈকত অভিযানই নয় এর পাশাপাশি বাংলাদেশের সমুদ্র সৈকত এলাকার মানুষের মধ্যে সৈকতকে দূষণ মুক্ত রাখার জন্য প্রচার, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে রক্তদান করার ও থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে প্রচার চালানো হয়েছে।


