ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন ফরাসডাঙ্গায়

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার অতীতের ফরাসী উপনিবেশ ফরাসডাঙ্গা বর্তমানের চন্দননগর বরাবরই বিখ্যাত তাঁর সংস্কৃতির ক্ষেত্রে। এহেন চন্দননগরের সংস্কৃতির প্রধান পীঠস্থান রবীন্দ্র ভবনে উদ্বোধন হয়ে গেলো দুইদিনের এক ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে, রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেনের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি ও চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় দুই দিনের চন্দননগর মিউজিক ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন হলো ১৭ ফেব্রুয়ারী পন্ডিত তন্ময় বোস, পন্ডিত দেবজ্যোতি বোস, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, চন্দননগর মহকুমার মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত সহ বিশিষ্ট গুণী মানুষদের উপস্থিতিতে।

দুই দিনের এই ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন পন্ডিত রুণু মজুমদার, পন্ডিত তন্ময় বোস, পন্ডিত দেবজ্যোতি বোস, পন্ডিত অভিজিৎ ব্যানার্জী, পন্ডিত তরুণ ভট্টাচার্য্য, পন্ডিত বিক্রম ঘোষ, ওঙ্কার দাদারকার সহ মানালী বোস, শুভায়ন গাঙ্গুলী, গৌরব চ্যাটার্জী, ইমন সরকার, তাপস গুহঠাকুরতা ও সপ্তক হুসেন।

ছবি: শুভদীপ দে
error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading