আগামীদিনে আয়োজকদের উচিত সুদক্ষ রেফারি দিয়ে ফুটবল টুর্নামেণ্ট পরিচালনা করা- ইয়াসিন মোল্লা

এম রহমান, হুগলি: নতুন বছরের প্রথম দিনে দিনরাতের ফুটবলে মেতে উঠেছিল হুগলী জেলার অন্যতম মুসলিম তীর্থক্ষেত্র হিসেবে সমধিক খ্যাত ফুরফুরা। ওইদিন ফুরফুরার ওয়াই এম এ ময়দানে আয়োজিত এই দিনরাতের ফুটবল টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনালে এ আলী এন্টারপ্রাইজ বনাম জোহর স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলাটি রীতিমত উত্তেজনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে গোলশুন্য অবস্থায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকার পরে টাইব্রেকারের মাধ্যমেও খেলার নিষ্পত্তি না হলে টসের মাধ্যমে এ আলী এন্টারপ্রাইজকে বিজয়ী ঘোষণা করা হয়। এই খেলাকে কেন্দ্র করে স্থানীয় সকল জনসাধারণের মধ্যে উত্‍সাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।

জোহর স্পোর্টিং ক্লাবের কর্ণধার ইয়াসিন মোল্লা টুর্নামেন্টের ফাইনালে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি টুর্নামেন্টের আয়োজকদের উদ্দেশ্যে বলেন আগামীদিনে আয়োজকরা নিশ্চয়ই সুদক্ষ রেফারি দিয়ে এই টুর্নামেণ্টটি পরিচালনা করবেন। টুর্নামেন্টের বিজয়ী দলের হাতে এক লাখ টাকা ও ট্রফি এবং রানার্স আপ দলকে আশি হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading