অভিজিৎ হাজরা, হাওড়া: ২০১৬ সালে আমতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র ‘দীপকল্যাণ ‘ রিহ্যাবিলিটেশন সোসাইটি পথ চলা শুরু করেছিল। বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে এই প্রতিষ্ঠান সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে মেতে উঠেছিল বেতাই দূর্গা তলায় প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গনে। অনুষ্ঠানের ডালিতে ছিল পদযাত্রা, রক্তদান শিবির,যেমন খুশি সাজো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পদযাত্রায় অংশগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, রক্তদান শিবিরের অংশগ্রহণকারী রক্ত সৈনিকদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন আমতা থানা অধিকর্তা অজয় সিং, হাওড়া জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট আইনজীবী রমেশ চন্দ্র পাল, ‘ চিরনবীন ‘ পারবাকসি সংস্থার নির্মল জানা, ‘ উচ্চ শিক্ষালয় ‘ বারবাউন সংস্থার কর্ণধার রফিকুল ইসলাম,ফণী চন্দ্র মেটিয়া, ‘ দীপকল্যাণ ‘ সংস্থার কর্ণধার অতনু হাজরা, ফাল্গুনী হাজরা সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে আমতা থানার অধিকর্তা অজয় সিং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পিতৃস্নেহে একটি করে রক্ত গোলাপ এবং একটি করে চকলেট প্রত্যেকের হাতে তুলে দেন। রক্তদান শিবিরে ২৫ জন মহিলা সহ ৩৫ রক্তসৈনিক রক্তদান করে ‘ থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে। মহতী এই অনুষ্ঠানে ‘ উচ্চ শিক্ষালয় ‘ বারবাউন সংস্থার ছাত্র- ছাত্রীরা তাদের সঞ্চিত অর্থে কেনা একটি আলমারি পক্ষ থেকে ‘ দীপকল্যাণ ‘ রিহ্যাবিলিটেশন সোসাইটি -র কর্ণধার অতনু হাজরা ও ফাল্গুনী হাজরা-র হাতে তুলে দেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ‘ যেমন খুশি সাজো প্রতিযোগিতায় ১৫ জন ছাত্র -ছাত্রী অং শগ্রহণ করে।প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে যথাক্রমে সৌরসিস মন্ডল, সার্তকী হাজরা, দিয়া সাউ, অরিন দাস।













