পৃথিবীকে সবুজ করার অঙ্গীকার রক্তদান শিবিরে

নিজস্ব সংবাদদাতা: হুগলি জেলার অন্যতম প্রাচীন গঞ্জশহর শেওড়াফুলির সংগঠন রবীন্দ্র মিতালী সংঘের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল একক স্বেচ্ছা রক্তদান শিবির। শিবিরে রক্তদাতাদের উত্‍সাহ দিতে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল কাউন্সিলার মহুয়া ভট্টাচার্য্য, ওই পৌরসভার অপর এক পৌর সদস্য প্রবীর পাল, ছিলেন বৈদ্যবটি শেওড়াফুলি সম্মিলিত দুর্গোত্‍সব কমিত্‍গির সম্পাদক মানস নন্দী, রবীন্দ্র মিতালী সংঘের সভাপতি দীপু পাঠক সহ স্বেচ্ছাসেবী সংগঠন মায়ের স্বপ্ন’র অন্যতম কর্ণধার দীপঙ্কর মুখোপাধ্যায়।

৩৩ জন স্বেচ্ছা রক্তদাতাদের হাতে গাছের চারা তুলে দিয়ে পৃথিবীকে দূষণ মুক্ত করার অঙ্গীকার করলেন সৌমিক, পুস্পেন, মৌমিতা, অর্কদীপ, অর্পিতা, অমৃতা, অভিষিক্তা ও শুভমরা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading