ইংরাজি কবিতা, বাংলা কবিতার সঙ্গে নৃত্য, মুখাভিনয়, নৃত্যের কোলাজে পালিত বিদ্যালয়ের বার্ষিক উত্‍সব

এম রহমান, হুগলি: সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো হুগলি জেলার অন্যতম এক শিক্ষা প্রতিষ্ঠান হিন্দমোটর এইচ এম এডুকেশন সেন্টারের বার্ষিক অনুষ্ঠান হিন্দমোটর অডিটোরিয়াম হলে। এই অনুষ্ঠান উপলক্ষে চাঁদের হাট বসেছিল ওইদিন হিন্দমোটর অডিটোরিয়ামে।

উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, নাট্য প্রতিভা সৌমিত্র বসু, বিশিষ্ট ব্যক্তিত্ব শুভময় বসু, এইচ এম এডুকেশন সেন্টারের চেয়ারম্যানদ্বয় উত্তম বোস ও বি সি মিশ্র, উত্তরপাড়া কোতরং পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব, উত্তরপাড়া থানার পুলিশ আধিকারিক পার্থ সিকদার, স্থানীয় পৌরপিতা কামাখ্যা নারায়ণ সিং সহ এইচ এম এডুকেশন সেন্টারের ম্যানেজার কাম রেক্টর সুদীপ্তা বোস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছিল। এইচ এম এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল সনিতা রায় এবং সকল শিক্ষক-শিক্ষিকাদের যৌথ প্রয়াসে গণেশ বন্দনার মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান স্বার্থক হয়ে উঠেছিল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী জাগরণ, জাতীয় সংহতি, ভারতের স্বাধীনতা সংগ্রাম ইত্যাদি পূর্ণ রূপে ফুটিয়ে তোলা হয়েছিল ইংরাজি কবিতা, বাংলা কবিতার সঙ্গে নৃত্য, মুখাভিনয়, নৃত্যের মধ্য দিয়ে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat