ছিনতাইকারীদের স্বর্গরাজ্য পূর্ব রেলের হাওড়া স্টেশন

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের রাজধানী তিলোত্তমা কলকাতার অন্যতম প্রধান প্রবেশদ্বার হাওড়া স্টেশন। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেলপথে এই স্টেশনে কয়েকলক্ষ মানুষ এসে পৌঁছান। অথচ সেই হাওড়া স্টেশনযাত্রীসাধারণের জন্য কতটা সুরক্ষিত। প্রায়শই এই স্টেশনে ছিনতাইবাজদের সৌজন্যে সর্ব্বোস্বান্ত হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। সম্প্রতি এমন এক ঘটনায় রীতিমতো বেকায়দায়। সকাল সকাল বিহারের ভাগলপুর থেকে হাওড়া পৌঁছে বাড়ি যাবার পথে হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরতে যাবার সময় ছিনতাই হয়ে যায় ওই পরিবারের এক সদস্যের হাতব্যাগ। যে ব্যাগে ওই পরিবারের বাড়ির চাবি, মোবাইল সহ বেশ কিছু টাকা ছিল। সমস্ত ঘটনা লিখিতভাবে হাওড়া জেনারেল পুলিশ দপ্তরে জানাতে গেলে রীতিমতো অসম্মানিত হতে হয় ওই পরিবারের একজনকে। যদিও বা হাওড়া জি আর পি অভিযোগ গ্রহণ করে। কিন্তু ঘটনার প্রায় ১১ দিন অতিক্রান্ত হয়ে গেলেও ওই পরিবার তাঁদের অভিযোগের কোনও সদুত্তর পান নি। ওই পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে হাওড়া জি আর পি সহ হাওড়া আর পি এফের সঙ্গে বারংবার যোগাযোগ করা স্বত্ত্বেও কোনও রকম সুরাহা হয় নি বলেই সূত্র মারফত জানা যায়। পূর্ব রেলের সদর দপ্তর হাওড়া স্টেশনের নিরাপত্তা ব্যবস্থায় রয়েছেন সুরক্ষা কর্মী ছাড়াও ক্লোজ সার্কিট টিভি। এই ধরণের ঘটনায় স্বভাবতই সাধারণ জনগণের মনে একটাই প্রশ্ন, তাহলে কি গোড়াতেই গলদ। না হলে যে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা এতো আঁটোসাটো, সঙ্গে সিসিটিভি ব্যবস্থা, সেখানে এই ধরণের ছিনতাই এর ঘটনায় কেন সব খোওয়াবেন সাধারণ যাত্রীরা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat