চন্দননগরে বাংলা মোদের গর্ব উৎসব

নিজস্ব সংবাদদাতা: হুগলি জেলা প্রশাসনের সহয়োগিতায় বৃহস্পতিবার চন্দননগর সার্কাস মাঠে শুরু হলো বাংলা মোদের গর্ব উৎসব। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই উৎসব হতে বিশ্ব বাংলা জগদ্ধাত্রী পূজার পুরস্কারও প্রদান করা হয়। এই উৎসবে হস্তশিল্প সামগ্রী, বস্ত্রসামগ্রী প্রদর্শনীর সাথে স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভারতের মুক্তি সংগ্রামে শীর্ষক প্রদর্শনী করা হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তিনদিন। সার্কাস মাঠে এই উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন  মেয়র রাম চক্রবর্তী, সাংসদ অপরূপা পোদ্দার, সভাধিপতি হাজী সেখ মেহবুব রহমান, এডি এম নকুল মাহাতোসহ বিশিিষ্ট জনেরা। এই উৎসব হতে রাজ্যের বিভিন্ন উন্নয়ণমূলক প্রকল্পের প্রচার করা হয়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading