রামেন্দ্র পাঠভবন পাঠাগারের সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপ্তি উৎসব

নিজস্ব সংবাদদাতা, হুগলি: কর্মী অভাবে যখন পাঠাগারগুলি একে একে বন্ধ হয়ে যাচ্ছে সেই সময়ে পাঠাগারের সুবর্ণজয়ন্তী উদযাপন করা সত্যি কষ্টকর। এই সময়েই কোন্নগর রামেন্দ্র পাঠভবন পাঠাগার মডেল লাইব্রেরীটি স্হানীয় মানুষজনের সাহায্য পরিপুষ্ট হয়ে বেশ উন্নতি সাধন করেছে। একে একে পাঠাগারে যুক্ত হয়েছে এক একটি পালক। শিশু বিভাগ থেকে শুরু করে কম্পিউটারে লাইব্রেরীটির বইয়ের হিসাবও লিপিবদ্ধ হয়েছে।

গতকাল বুধবার এই পাঠাগারের সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপ্তি উৎসব বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। এদিনে পাঠাগার ভবনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন,  কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপনকুমার দাস,  উপ-পৌরপ্রধান গৌতম দাস,  প্রাবন্ধিক পার্থজিৎ গঙ্গোপাধ্যায় উপস্হিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা করা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।

এদিন ৫০ বছরের পরিচালন সমিতির সদস্যদের সম্বর্ধনা জ্ঞাপন,  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পাঠাগারের সম্পাদক শরদিন্দু ভুঁইয়া জানালেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপ্তি ঘোষনা হবে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading