অপূর্ব গুপ্ত, হাওড়া: মহাসপ্তমীর পুন্য লগ্নে হাওড়া জেলার আন্দুলের মহিয়াড়ী মাজী পাড়ায় অমর সঙ্ঘের শারদ উৎসবের ৩২ বছরের মাতৃ আরাধনার শুভ উদ্বোধন করলেন ভারতে কর্মরত আমেরিকান রাষ্ট্রদূত মেলিন্ডা এম পাভেক ও তাঁর সঙ্গী আরো তিন জন। তারা সবাই পুষ্পাঞ্জলি দিযে শ্রদ্ধা নিবেদন করলেন মা দুর্গাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অঞ্চলের অঞ্চল প্রধান, শারদ উৎসবের সভাপতি দীপ্তেন্দু সিনহা, সম্পাদক কৌশিক ভট্টাচার্য ও ভাস্কর বিশ্বাস, অঞ্জন নাগ ও সংঘের সভাপতি দেবীপ্রসাদ মাজী সহ এই উদ্বোধন অনুঠানের আয়োজক প্রবীর দত্ত মহাশয়।
অনুষ্ঠানে অতিথিদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে বরণ করে নেন অন্বেষা গুপ্ত। পরবর্তীতে দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন অন্বেষা গুপ্ত ও সুদীপ্তা দাস। বৃষ্টির জন্য অনুষ্ঠানে সামান্য বিঘ্ন ঘটলেও স্থানীয় জনগণের উপস্থিতিতে এবং সংক্ষিপ্ত বক্তৃতায় রাষ্ট্রদূত পাভেক সকলকে অভিনন্দন জানান ও সঙ্ঘের দীর্ঘায়ু কামনা করেন।
জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে সঙ্ঘের সদস্যা চিত্রশিল্পী দেবলীনা মাজী নিজের আঁকা একটি গান্ধীর প্রতিকৃতি রাষ্ট্রদূত পাভেককে উপহার দেন। এছাড়াও সঙ্ঘের তরফ থেকে রাষ্ট্রদূত পাভেক ও তাঁর সঙ্গীদের নানান উপহার দেওয়া হয়। সঙ্ঘের পক্ষ থেকে স্থানীয় কৃতী ছাত্রদের পুরস্কৃত করা হয় যাদের মধ্যে ছিলেন অল্পবয়সী ডাক্তার শ্রী হর্ষবর্ধন বেরা।
















