প্রকাশ পেলো অভিনেত্রী শিল্পী চক্রবর্তী’র দ্বিতীয় কাব্যগ্রন্থ ছন্দে আনন্দে

নিজস্ব সংবাদদাতা: প্রকাশিত হল অভিনেত্রী শিল্পী চক্রবর্তী’র দ্বিতীয় কাব্যগ্রন্থ “ছন্দে আনন্দে”। গতকাল এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, অভিনেতা তমাল রায়চৌধুরী, বিজ্ঞাপন জগতের ব্যক্তিত্ব শান্তানুজ পোদ্দার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন তিনি চান যাঁরা লিখছেন তাঁরা যেন কেউই লেখা না ছাড়েন। স্বরচিত কবিতার মধ্য দিয়ে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত সকলের মন জয় করে নেন। অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, আমাদের সকলের মনের মধ্যেই কিছু না কিছু কবিত্বের পরিচয় পাওয়া যায়। উল্লেখ করা যায় অভিনেত্রী শিল্পী চক্রবর্তী মাত্র ৬ বছর বয়স থেকেই কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি লিখে চলেছেন।

দীর্ঘ ১৪ বছর পর তাঁর এই দ্বিতীয় কাব্যগ্রন্থের আত্মপ্রকাশ ঘটলো। তিনি প্রমাণ করলেন মানুষের মনের অদম্য ইচ্ছাশক্তি মানুষকে তাঁর অভীষ্ট লক্ষের দিকে এগিয়ে নিয়ে যায়। শিল্পী চক্রবর্তী জানান, তিনি তাঁর লেখার রসদ সংগ্রহ করেন বাস্তব থেকেই।  বাস্তবে যা ঘটে চলেছে, বা ঘটছে, তাই তাঁর কলমের মাধ্যমে সাদা পাতায় লিপিবদ্ধ হয়।

তিনি চান আমাদের ধরায় যেন সদা শান্তি বিরাজ করে।

 

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading