শিল্পাঞ্চলে সাড়া ফেললো শাস্ত্রীয় সংগীতের আসর

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল দুর্গাপুর যে ভারতের সংস্কৃতির প্রসারে পিছিয়ে নেই তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী হলে। দুর্গাপুরের সাংস্কৃতিক সংস্থা সুর ও সপ্তকের আয়োজনে অধ্যাপক মানস দাশগুপ্ত’এ স্মরনে অনুষ্ঠিত হয়ে গেলো এক মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান।

পাঁচ ঘন্টার এই অনুষ্ঠান মুখরিত হয়ে উঠেছিল সুদূর দিল্লি থেকে আগত আন্তর্জাতিক তবলা বাদক পারভেজ হোসেন, গজল শিল্পী পুনম চৌহান, অমিতেষ বিশ্বাস, ভাস্কর মুখার্জ্জী, সৌমিত্রজিৎ চ্যাটার্জ্জী, সৌগত দাস, সুব্রত ভট্টাচার্য, বিশায়ণ রায়, জয়াব্রতী রায়, জয়ন্ত চৌধুরী প্রমুখ আন্তর্জাতিক স্তরের শিল্পীদের অংশগ্রহণে। সকল গুণী শিল্পীদের স্বাগত ও শুভেচ্ছা জানান দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখার্জ্জী।

শাস্ত্রীয় সংগীতের প্রতি দুর্গাপুর বাসীর প্রকৃত ভালোবাসার সন্ধান মিলল এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের উন্মাদনায়। সুর ও সপ্তকের কর্ণধার জয়ন্ত চৌধুরী এবং কমিটির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্গাপুরের বুকে শাস্ত্রীয় সংগীতের এই ধরনের অনুষ্ঠানের আয়োজন দুর্গাপুরবাসীর মধ্যে ভারতের ঐতিহ্য শাস্ত্রীয় সংগীতের প্রতি আকর্ষণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে তা বলাই যায়।

সমস্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী অন্তরা সিংহরায় ও রঞ্জিত কুমার।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading