জাতীয় পুষ্টি সপ্তাহ

এই মূহুর্তে আমরা পালন করছি জাতীয় পুষ্টি সপ্তাহ (১সেপ্টেম্বর-৭ সেপ্টেম্বর), কেন, কী কারণে আর কবে থেকে আমাদের দেশে এই সপ্তাহ জাতীয় স্তরে পালন করা হয়, সেই বিষয়ে জানাচ্ছেন সাংবাদিক আত্রেয়ী দো

ভারতে প্রতিবছরই ১লা-৭ই সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহটি ‘জাতীয় পুষ্টি সপ্তাহ'(National Nutrition Week) হিসেবে পালিত হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং সুস্বাস্থ্যের জন্য সঠিক পুষ্টি অর্থাৎ সুষম খাদ্যভ্যাস কতটা জরুরি সে সম্পর্কে সাধারণ মানুষদের অবহিত করা। ১৯৭৫ সালে আমেরিকান ডায়েটেটিক অ্যাসোসিয়েশনে(ADA) (যার বর্তমানে নাম The Academy of Nutrition and Dietetics ) এর সদস্যদের উদ্যোগে আন্তর্জাতিকভাবে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ পালন শুরু হয়। জনসাধারনের মধ্যে এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছিল। ১৯৮০ সালে,সমগ্র মাসব্যাপী ‘ জাতীয় পুষ্টি সপ্তাহ’ পালিত হয়েছিল। ভারতে প্রথম ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ পালন হয় ১৯৮২ সালে। ভারতের মহিলা ও শিশু মন্ত্রিপরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানটি প্রতিবছর পালন হয়ে আসছে। প্রতি বছর এই অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা থিম মনোনয়ন করা হয় এবং ওই বিশেষ থিমের ওপর ভিত্তি করে বিস্তারিত আলোচনা করা হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ এর থিম হল ” Celebrate a World of Flavors” অর্থাৎ স্বাদের বিশ্ব উদযাপন করুন। সঠিক পুষ্টি লাভের একমাত্র উপায় হল একটি সুষম খাদ্যাভ্যাস।রোজ খাবারের থালা সেজে উঠুক ‘রামধনু রঙে’ অর্থাৎ প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই যেন টাটকা সিজিনাল(মরশুমি) শাকসবজি ও ফল থাকে। ফাস্টফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত তেল-মশলা জাতীয় খাবার থেকে বিরত থাকুন। শুধু রসনার তৃপ্তিতেই নয়, খাবার হয়ে উঠুক সুস্বাস্থ্যের চাবিকাঠি।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading