নিজস্ব সংবাদদাতা, গ্যাংটক: আজ বিকাল 4টা নাগাদ গ্যাংটক থেকে শিলিগুড়ি যাবার পথে একটি যাত্রীবাহী বাস মেফেয়ার হোটেলের উপরে ৭মাইল গ্যাস গোডাউনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ন্যাশানাল হাইওয়ে ১০ এ দুর্ঘটনাগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন যার মধ্যে একজন মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। পশ্চিমবঙ্গের এই বাসটির (WB 73 C 0417) চালক পলাতক। স্থানীয় রাণীপুল থানা। এলাকাবাসী ও স্থানীয় ট্যাক্সি চালকেরা আহত যাত্রীদের উদ্ধার করে। উল্লেখ করা যায়, ঠিক এই জায়গাতেই কয়েকমাস আগেই রাঁচী সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রদের নিয়ে একটি বাস এই এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। স্থানীয়দের দাবি অবিলম্বে এই এলাকাকে দুর্ঘটনাপ্রবন এলাকা হিসেবে বিশেষ ব্যবস্থা নিতে হবে প্রশাসনের।
















