১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে সকল পুজো কমিটি সকলকে নিয়ে মহামিছিল কলকাতা সহ সারা রাজ্যে

নিজস্ব সংবাদদাতা: এই বছর এই রাজ্যে দুর্গাপূজা অনুষ্ঠান শুরু হচ্ছে ১লা সেপ্টেম্বর থেকেই। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের আসন্ন দুর্গাপূজা নিয়ে অনুষ্ঠিত এক প্রশাসনিক সভা থেকে এই বছরের দু্র্গাপুজোর সূচি ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী এদিন সভায় উপস্থিত সকল প্রশাসনিক কর্তাব্যক্তি, পুজো কমিটি সকলের সামনে ঘোষণা করেন আগামী ১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে সকল পুজো কমিটি সকলকে নিয়ে মহামিছিল অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কার্নিভ্যাল।বিশ্ব দরবারে অন্যতম সেরা উৎসবের স্বীকৃতি আদায় করে নিয়েছে বাংলার দুর্গাপুজো, ঢুকে পড়েছে ইউনেস্কোর আবহমান ঐতিহ্যের তালিকায়।

তিনি বলেন, এই বছর কলকাতার পুজো কার্নিভ্যালের আয়োজন করা হবে আগামী ৮ সেপ্টেম্বর। সোমবার নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী জানালেন ওইদিনের সূচি। বেলা ২টায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মিছিল শুরু হবে। সেখান থেকে রানি রাসমনি রোড ধরে মিছিল পৌঁছবে ধর্মতলায়। সেখানে মঞ্চে মাটির দুর্গামূর্তি দিয়ে সংবর্ধনা জানানো হবে ইউনেস্কোকে।

মুখ্যমন্ত্রী এদিন আবেদন রাখেন ওইদিনের মহামিছিলে যে যেভাবে পারবেন সেলিব্রেট করবেন। মিছিলে কেউ চাইলে শঙ্খ বাজাবেন, কেউ গান গাইবেন। কেউ উলু দেবেন।তবে প্রত্যেককে পড়তে হবে ঝলমলে রঙিন পোশাক। পাশাপাশি, গোটা রাজ্য থেকে ১০ হাজার পড়ুয়াকে ১ সেপ্টেম্বরের মিছিলে শামিল করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “পড়ুয়ারাই আমাদের ভবিষ্যৎ। আমরা চাই ওরা এই দিনের সাক্ষী থাকুক।”

এর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কলকাতা হাওড়া বাদ দিয়ে রাজ্যের সকল জেলা গুলির জেলা শাসক ও জেলার পুজো কমিটেদের কাছে আবেদন রাখেন ১ সেপ্টেম্বর কলকাতায় যে সময়ে মহামিছিল অনুষ্ঠিত হবে সেই সময়ে জেলাগুলিতেও একই ভাবে মিছিল করার। এর সঙ্গে সঙ্গে তিনি এই বছরের পুজোয় মোট ১১ দিন ছুটি থাকবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

৩০ সেপ্টেম্বর ১১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে মুখ্য্যমন্ত্রী সকল পুজো কমিটিগুলির অনুদান ১০০০০ টাকা বাড়িয়ে ৬০,০০০ টাকা করা হোল বলে ঘোষণা করেন। এর সঙ্গে সঙ্গে বিদ্যুত্‍ এর জন্য সিইএসসি ও রাজ্য বিদ্যুত্‍ পর্ষদকে এই বছর পুজো কমিটিগুলিরে জন্য বিদ্যুত্‍ এর বিলে ৬০ শতাংশ ছাড়ের জন্য বলেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading