মিমি: বিতর্কিত গ্রন্থ ‘দ্য স্যাটানিক ভার্সেস বা শয়তানের পাংতিমেলা ’-এর লেখক ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ-আমেরিকান লেখক সালমান রুশদি সম্প্রতি নিউইয়র্কে একটি অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাহত হয়েছেন। ১৯৮৮ সালে তাঁর লেখা চতুর্থ উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ আন্তর্জাতিক বুদ্ধিজীবী মহলে আলোড়ন সৃষ্টি করেছিল। বিশ্ব মহলে সমালোচনার ঝড় ওঠে। অধিকাংশ মুসলিম প্রধান দেশগুলো তার লেখা গ্রন্থ বয়কট করে। সেই সময় ইরানের অন্যতম প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাও খেমানি তাঁর উপরে মৃত্যু দন্ডের ফতোয়া জারি করে। এই গ্রন্থ প্রকাশে খ্যাতির সাথে সাথে রুশদি প্রাণনাশের হুমকিও পান। ১২অগাস্ট ২০২২ সাল, নিউইয়র্ক শহর থেকে ৯০ কিমি দূরে chautauqua ননপ্রফিট ইনস্টিটিউশনে ভাষণ দেওয়ার সময় বিশিষ্ট লেখক সালমান রুশদিকে আকস্মিকভাবে হাদিমাতার নামে জনৈক ব্যক্তি ছুরিকাঘাত করে। যদিও আয়োজকদের তৎপরতায় ধরা পরে যায় আক্রমণকারী। ৭৫ বয়সী এই বর্ষিয়ান লেখক তীব্র ভাবে পেটে ও বুকে আঘাত প্রাপ্ত হন।। হেলিকোপটার অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাদিমাতার নিউজার্সির বাসিন্দা, তবে ইরানের অন্ধ ভক্ত। সেই সাথে irgc র সমর্থক। এই রকম বর্বরোচিত আচরণ সারা বিশ্বে নিন্দার ঝড় তুলেছে।
