বর্ষামঙ্গল উৎসবে মাতল শিল্পনগরী দুর্গাপুর

0214563

durgapur-2

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে প্রকাশিত আন্তরিক সাহিত্য পত্রিকার ব্যবস্থাপনায় সঙ্গীত, নৃত্য, কবিতা পাঠের মধ্য দিয়ে বর্ষা ঋতুকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বর্ষামঙ্গল উৎসব। বর্ষা ঋতুকে আমন্ত্রণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘ বর্ষামঙ্গল’ কাব্যে। প্রকৃতির সাথে জীবন ওতোপ্রোতো ভাবে জড়িত। বাঙালির প্রতিটি ঋতুকে নিয়ে উৎসব আছে।

আন্তরিকের বর্ষামঙ্গল উৎসবে উপস্থিত ছিলেন শিল্পী তরুণ সাহা,  আর ডি গৌতম,  পঙ্কজ শ্রীবাস্তব, উমা শংকর সেন,  রঘুনাথ সিনহা ,সোনালি সাধু, বর্ণালি সরকার, শর্মিষ্ঠা দে দত্ত,  পূজা পাঁজা, রাজ মুখার্জী সহ অনেকে। কবিতা, গান, নাচ, আবৃত্তির মধ্য দিয়ে বর্ষাকে আমন্ত্রণ জানালেন কবি, সাহিত্যিক ও শিল্পীরা।অনুষ্ঠান মঞ্চ থেকে শিল্পী চন্দ্রা পাঁজাকে সম্মানিত করা হয়। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার  সম্পাদিকা অন্তরা সিংহরায়। শিশু শিল্পী রাখি দেবনাথ ও রিয়া রুইদাসের নৃত্য দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

cooking recipeelekhaHIRINGadvt-2new-advtbokhim-advtFinal advt1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2advt-1advt-3advt-4advt112-for-advt-sankha-senfor-nws

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading