

নিজস্ব সংবাদদাতা: কোরিয়ায় অনুষ্ঠিত শুটিং এর বিশ্বকাপের আসরে ভারতের প্রতিনিধিত্ব করা বাংলার মেয়ে হুগলি জেলার বৈদ্যবাটি নিবাসী মেহুলী ঘোষ ১০ মিটার এয়ার রাইফেলে যুগ্মভাবে সোনা জেতার পর সংবাদ প্রতিখনের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে মেহুলী ঘোষের বাবা নিমাই ঘোষ জানালেন বিগত দু বছর করোনার পর আন্তর্জাতিক আসরে বিশেষ করে বিশ্বকাপের আসরে মেয়ের সোনা জয়ে তাঁরা খুবই আনন্দিত এবং এই জয়কে অভুতপূর্ব আখ্যা দিয়ে নিমাই বাবু বলেন কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে গিয়ে অনুশীলনে মেহুলীর উন্নতির নিদর্শন এই সোনা জয়। মেহুলীর বাবা-মা উভয়েই আশাবাদী আগামীকালের ইভেন্টেও মেহুলী দেশের মুখ উজ্জ্বল করবে সোনা জিতে।










