

নিজস্ব সংবাদদাতা: গত ২০ জুন রবীন্দ্র সদনে সন্ধ্যা ৬টায় এই বাংলার প্রখ্যাত সাংবাদিক-সাহিত্যিক গৌরকিশোর ঘোষের শতবর্ষ জন্ম-জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ‘গৌরকিশোর ঘোষ শতবর্ষ বক্তৃতা’ য় নেতাজী রিসার্চ ব্যুরোর সভাপতি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গার্ডনার অধ্যাপক সুগত বসু। এছাড়া সমাজসেবী মেধা পাটকর ‘মনুষ্যত্বের সন্ধানে’ শীর্ষক অপূর্ব সুন্দর ভাষণ দেন।

মুল্যবান বক্তব্য ও স্মরণগ্রন্থ উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াঙ্গী লাহিড়ী। পরিশেষে গৌরকিশোরের উপর নির্মিত শৈবাল মিত্র পরিচালিত ‘রূপদর্শী’ শীর্ষক তথ্যচিত্র দেখানো হয়। গৌরকিশোর ঘোষ জন্ম শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে সভাপতি ডা. অমিত রায়, সম্পাদক সাহানা নাগ চৌধুরী, যুগ্ম সম্পাদক ড. পত্রালী ঘোষের আয়োজনে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপিকা সোহিনী ঘোষ।






