দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের এস সি সেলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

0214563

Untitled-1

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: সম্প্রতি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট উজ্জ্বল মুখার্জী ও এস সি সেলের জেলা সভাপতি মোহন ধীবরের নেতৃত্বে দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের এস সি সেলের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হয় বেনাচিতির সাহু ভবনে।  পূর্বের ঘোষণা অনুযায়ী অর্নব মন্ডলকে ২ নং ব্লকের সভাপতি হিসেবে মনোনীত করা হয়,  এই কমিটিতে নতুন যারা দায়িত্ব পেলেন তারা হলেন মানিক রুইদাস, ও গৌরাঙ্গ বাগদি, সহ সভাপতি। সম্পাদক নির্বাচিত হয়েছেন পম্পা রুইদাস, বিজয় রুইদাস, সুশীল তুড়ি ও বাপি হাড়ি। এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার অমিত বাউরি,  তন্ময় বাউরি, উজ্জ্বল রুইদাস।

sambad-pratikhan

২ নং ব্লকের এস সি সেলের সভাপতি মাননীয় অর্নব মন্ডল জানান যে বর্তমান পরিস্থিতিতে নুপুর শর্মার ধর্মীয় বিভাজন ও সম্প্রায়দায়িক ঘৃণ্য রাজনীতির  প্রভাব পড়ছে মধ্য ও নিম্নবিত্ত মানুষের উপর। তাই জাতিদাঙ্গা রুখতে ও সামাজিক উন্নয়ন বজায় রাখতে তফশীলি জাতি ও অনগ্রসর শ্রেণীর মানুষকে খাদ্য সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা আরো ভালো ভাবে প্রদান এবং তাদের সংরক্ষণ অধিকার সরলীকরণ করা আবশ্যক।

92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2advt-4

কেন্দ্রের বিজেপি সরকার এই প্রক্রিয়ায় বাধা দান করতে চায়। এস সি, দলিত শ্রেণীর ও পশ্চিম বাংলার আপামর জনসাধারণের নয়নমণি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,  তিনিই একমাত্র দেশনেত্রী যিনি ধর্মীয় বিভাজনের প্রতিবাদের পাশাপাশি দলিত শ্রেণীর মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন,  তাই দুর্গাপুরের আসন্ন পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে এস সি সেলের নেতৃত্ব ও সকল ভাই-বোনদের মিলিত প্রচেষ্টায় শহরের তিনটি ব্লকের এস সি সেল সক্রিয় ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে বুথ কমিটির কর্মীবৃন্দ এবং তফসিলি জাতি ২৩.৮% ও ৪% তফশীল উপজাতি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আনতে ও উন্নয়নের মূলস্রোতে এনে ২০২২ দুর্গাপুরের পৌরসভার জয় ও ২০২৪ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান মন্ত্রী হিসেবে দেখতে তাঁরা সচেষ্ট।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat