সারভাইভাল অফ দ্যা ফিটেস্ট শীর্ষক একদিনের গ্রীষ্মকালীন শিবির   

0214563

Untitled-1

বিশেষ প্রতিবেদন: পড়াশোনার সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশ ও তাঁদের সেই ভাবে তৈরি করার জন্য বিদ্যালয়েরও বিশেষ ভূমিকা থেকে যায়। একজন ছাত্র বা ছাত্রীকে তার পাঠ্যপুস্তক পড়ার সঙ্গে সঙ্গে নিজের পারিপার্শ্বিক জগত সম্পর্কে, নিজের জীবনে আগামীর পথ চলার সকল সুগম ও দুর্গম পথ সম্পর্কে তত্‍সহ নিজের স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে সক্ষম হতে গেলে শুধুমাত্র নিজের পাঠ্যপুস্তকেই নিমজ্জিত না থেকে বাস্তব জীবন সম্পর্কেও পাঠ নিতে পারলে তবেই সে প্রকৃত শিক্ষিত হয়ে উঠবে। আর এই বিষয়ে অগ্রণী ভূমিকা নেয় বিদ্যালয়গুলিই। ঠিক এই চিন্তাভাবনায় ভাবিত হয়ে হুগলি জেলার হিন্দমোটরের অন্যতম এক শিক্ষাকেন্দ্র এইচ এম এডুকেশন সেন্টারের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের এক গ্রীষ্মকালীন শিবির  “সারভাইভাল অফ দ্যা ফিটেস্ট”।

জীবনে চলার পথের সকল রকম বাধা অতিক্রম করে একজন ছাত্র বা ছাত্রী কিভাবে তাঁর আগামী জীবনের স্বপ্নকে স্বার্থক করে তুলবে সেই বিষয়ে শিক্ষাদানের জন্য সারাদিনের এই শিবিরকে কেন্দ্র করে এই স্কুলের ছাত্র-ছাত্রীদের উত্‍সাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।

এই শিবির সম্পর্কে এইচ এম এডুকেশন সেন্টারের প্রিন্সিপ্যাল সোনিতা রায় বলেন, তাঁরা তাঁদের বিদ্যালয়ে সারা বত্‍সর ছাত্র ছাত্রীদের নিয়ে পড়াশোনার সঙ্গে সঙ্গে নানা রকম শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন করেন, যার মাধ্যমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশ সঠিক ভাবে হয়। principal

তিনি জানান, তাঁদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের  ট্রেকিং সহ নানা রোমাঞ্চকর অভিজ্ঞতায় কিভাবে নিজেদের রক্ষা করবে সেই বিষয়ে হাতে কলমে পাঠ দেওয়ার উদ্দেশ্যেই তাঁদের এই শিবিরের আয়োজন।

COVER

untitled-2-1untitled-1-3untitled-3

Final advtK S FIRE INSTITUTE

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2advt-1advt-3advt112-for-advt-sankha-senfor-nwsadvt-banner.3latest-advt-of-jotishadvt-4sambad-pratikhan

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading