

নিজস্ব সংবাদদাতা: হুগলি জেলার অন্যতম প্রাচীন পৌরসভা বৈদ্যবাটি পৌরসভা। বৈদ্যবাটি ও শেওড়াফুলি এই দুই শহরকে মিলিত করেই এই পৌরসভা গঠিত। সদ্য ঘোষিত রাজ্যের পৌরসভা নির্বাচনের ফলাফলের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌরসভাগুলির পৌরপ্রধান ও উপ পৌরপ্রধানদের নাম ঘোষণা করা হয়। শতাব্দী প্রাচীন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন পিন্টু মাহাতো এবং নতুন মুখ শান্তনু দত্ত।














