হুগলির উত্তরপাড়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক শ্লোগান তৃণমূল কংগ্রেসের কর্মীদের

0214563
3
শুভদীপ দে
, হুগলি: উত্তরপাড়ায় শুভেন্দু অধিকারী গাড়িকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের, ভোটের আগের রাত্রে কোন্নগরে বিজেপি নেত্রী তথা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য উপরে হামলা হয়, তিনি হিন্দমোটরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তাকে দেখতে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পুলিশ বিক্ষোভ সরিয়ে তার গাড়ি বের করে দেয়। তৃণমূলী বিক্ষোভ প্রসঙ্গে তিনি জানালেন সব জায়গাতেই করে দশ কুড়িটা লোক থাকে পঞ্চাশটা পুলিশ থাকে ওদের ফটো তুলি আমি ছবি তুলি, পরের দিনে এফ আই আর করি, হাইকোর্টে মামলা আছে, আজকেও করব , আর কোনো সিন নেই, চিনে চিনে রাখবো একদিন আমরা রাজ্য চালাব সেদিনকে এই ছবিগুলো বের করব আর ভেতরে ঢোকাবো।

K S FIRE INSTITUTE

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য বিজেপি প্রার্থী কৃষ্ণ ভট্টাচার্য ওপর হামলা প্রসঙ্গে তিনি এলাকার পুলিশদের কে রীতিমতন জানান দয়া করে এ্যারেস্ট করুন, যাতে আমাদের যেন হাইকোর্টে না যেতে হয়, এই কেসটা কে পলিটিকাল অ্যাঙ্গেল থেকে না দেখে এটাকে CRPC IPC  অনুযায়ী অ্যাকশন টা নিন, আমি অপজিশন লিডার আপনাদেরকে রিকোয়েস্ট করে গেলাম এরপর যদি একশন না হয় আগামী সোমবার যিনি এফ আই আর করেছেন তিনি কোটে যাবেন, এছাড়াও তিনি পুলিশকে জানান এটা একটা ফিট কেস ৩০৭ এর জন্য, কারণ তিনি দেখে এসেছেন পায়ে ফ্র্যাক্চার আছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কৃষ্ণ ভট্টাচার্য প্রসঙ্গে জানান এটা খুব জটিল বিষয়, এটা ধাক্কাধাক্কি গুঁতোগুঁতি পাল্টা স্লোগান এর মতন নয় এটা মেরে ফেলার জন্য করা হয়েছে এবং এটেম টু মার্ডার এর খুব ক্লিয়ার কেস খুব পরিতাপের বিষয় যে চিহ্নিত লোকেরা এখনো গ্রেপ্তার হয়নি।

untitled-2-1

পুড়শুড়ার বিধায়ক বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষ জানান বিজেপি নেত্রী কে নিশংস ভাবে মারা হয়েছে তাকেও ছাড়িনি, শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক জানান কৃষ্ণা দি আমাদের বহু পুরানো নেত্রী তিনি বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার পথেই তাকে আক্রমণ করা হয় এটাকে ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই।

latest-advt-of-jotishfor-nwsadvt112-for-advt-sankha-sen92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2advt-1advt-3advt-banneruntitled-3untitled-1-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading