পরিবেশকে বাঁচাতে সুপ্রীম কোর্টের আদেশে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে প্রচারপুস্তিকা বিলি

1233211

0404

নিজস্ব সংবাদদাতা: শব্দদানবের হাত থেকে আম জনতা কে রক্ষা করতে অবশেষে নড়ে বসেছেন ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট। অবশেষে কিছুটা হলেও সামান্য স্বস্তি সাধারণ মানুষের শব্দদানবের হাত থেকে রেহাই। তবে যদিও কলকাতা হাইকোর্টের আদেশ ছিল কোনও রকম শব্দবাজি, অত্যধিক ধোঁয়া যুক্ত বাজি এবং উচ্চগ্রামে  ডিজে এই আলোর উত্‍সব ও আগামীর উত্‍সবগুলিতে ব্যবহার করা যাবে না। মহামান্য সুপ্রীম কোর্টের আদেশ ইতিমধ্যে সকলেই অবগত। আর এই আদেশকে পাথেয় করে এই রাজ্যের বাজি ও ডিজে বিরোধী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রচার পুস্তিকা বিলির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে তোলবার কাজ করে চলেছেন গত কয়েকদিন ধরেই।

এই যৌথ মঞ্চের অন্যতম সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড কয়েকদিন ধরেই ক্রমাগত সাধারণ মানুষের মধ্যে প্রচারপুস্তিকা বিলি করে মানুষকে সচেতন করে তুলছেন এবং কোর্টের আদেশকে মানতে সাধারণকে আবেদন করে চলেছেন। এই সংগঠনের পক্ষে সমাজসেবী সবুজ সৈনিক শেখ মাবুদ আলী জানলেন, কিছুটা হলেও মহামান্য সুপ্রীম কোর্টের এই আদেশে আমাদের পরিবেশ দূষিত হওয়া থেকে রক্ষা পাবে বিশেষ করে এই করোনা আবহে, যখন পরিশ্রুত অক্সিজেনের বিশেষ করে প্রয়োজন।

246730592_457818665676611_3956024085021336808_nfrontUntitled-1209419418_1140649856410940_4719109323388593608_nLATEST ADVT OF JOTISHadvt-banner.3advt112-for-advt-sankha-sen149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4new-advt-sankha-senADVT-BANNER

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading