হুগলি জেলার রিষড়া বিখ্যাত তাঁর জগদ্ধাত্রী পুজোয়। কিন্তু তা বলে রিষড়া পিছিয়ে নেই দেবী দুর্গার আরাধনায়। চতুর্থীর সন্ধ্যায় রিষড়ার বেশ কিছু বারোয়ারী পুজোর উদ্বোধন করলেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডাঃ সুদীপ্ত রায় ও রিষড়া পৌরসভার পৌর প্রশাসক বিজয় সাগর মিশ্র।



উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ হালদারও হর্ষ প্রসাদ ব্যানার্জী, সহ রিষড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর গণ। প্রায় প্রতিটি পুজো প্যাণ্ডেলেই দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দিতে দেখা গেল এদিন রিষড়াতে। 
এছাড়াও এদিন রিষড়া লায়ন ক্লাবের পক্ষ থেকে দুঃস্থদের হাতে শারদ বস্ত্র তুলে দেওয়া হয়।










