শুরু হলো দশভুজা সম্মানের বিচারপর্ব

কলকাতার দুর্গাপুজোকে কেন্দ্র করে চালু হয়েছে নানান সংস্থার সম্মান প্রদর্শন। এরই মধ্যে বিগত সাত বছর ধরে চলা এই মুহূর্তে কলকাতা মহানগরীর অন্যতম সেরা এবং সম্মান জনক সম্মান দোকানিয়া গ্রুপ প্রেজেন্টস দশভুজা সম্মান। অ্যাডলিংক অ্যাডভারটাইসিং এজেন্সীর ব্যবস্থাপনায় কলকাতা মহানগরীর ৩০০ টি পুজোর মধ্যে বিস্তারিত বিচারপর্ব সমাধার পর ফাইনাল ৮ টি পুজো কমিটির মধ্যে চলছে কে জিতে নেবে এই বছরের দশভুজা সম্মানের সেরার সেরা শিরোপা।

এই বছর দশভুজা সম্মানের বিচারক মন্ডলীতে রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, অভিনেত্রী শিল্পী চক্রবর্তী, প্রাক্তন ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্য্য। দশভুজা সম্মান ২০২১ পরিচালনা করা হচ্ছে সম্পূর্ণ কোভিড রীতি মেনে বলে জানালেন অ্যাডলিংক অ্যাডভারটাইসিং এজেন্সীর কর্ণধার শান্তনুজ পোদ্দার।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading