অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের উৎসাহিত করতে বিজেপির ম‍্যারাথন দৌড়

basirরাহুল আঢ‍্য, বসিরহাট: বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার পক্ষ থেকে এক অভিনব ম্যারাথন দৌড়ের আয়োজন করা হলো। রবিবার সকালে টোকিও অলিম্পিকে ভারতের হয়ে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে উজ্জীবিত করতে  সংগ্রামপুর কালীবাড়ি থেকে ইছামতি ব্রিজ হয়ে ইটিন্ডা রোড ধরে কাছারিপাড়া বিবেকানন্দ মূর্তি অবধি পর্যন্ত কয়েক কিলোমিটার ম্যারাথন দৌড় করলেন বিজেপি নেতরা। বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার ও বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ সহ একাধিক নেতৃত্ব। এদিন প্রায় শতাধিক নেতা অংশগ্রহণ করেন এই ম্যারাথন দৌড়ে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading