নিজস্ব সংবাদদাতা: যাঁদের নিজেদেরই চাকরীর নেই কোনও স্থিরতা, যাঁরা পথে ঘাটে সদা ব্যস্ত যানবাহনের গতিবিধিকে সচল রাখতে। তাঁদের মধ্যেই এক অস্থায়ী হোম গার্ডের এক মানবিক মুখ দেখল হুগলির শ্রীরামপুরের গুটিকটক মানুষ। আরামবাগ থেকে একটি মেয়ে(দিশা দাস)শ্রীরামপুরে পরীক্ষা দিতে এসে সময়মত পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে না পেরে দিশেহারা হয়ে রাস্তায় কান্নাকাটি শুরু করে দেয়। সেই সময় ওখানে ডিউটি করছিলেন শ্রীরামপুর ট্রাফিক গার্ডের অস্থায়ী ওই হোমগার্ড, তিনি মেয়েটিকে বাইকে করে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেই শুধু দেন না, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্য করান ওই মেয়েটিকে পরীক্ষায বসার অনুমতি প্রদান করাতে।









