নিজস্ব সংবাদদাতা: সবুজায়নের লক্ষ্যে মঙ্গলবার থেকে কোন্নগরের বিভিন্ন প্রান্তে গাছের সার্বিক সচেতনতা বৃদ্ধি করতে যুক্তিমন কলা ও বিজ্ঞান কেন্দ্র অভিনব উদ্যোগ গ্রহণ করলো। ট্রি এ্যাম্বুলেন্স নামে ভ্রাম্যমান প্রচার গাড়ী হতে এদিন গাছ সম্বন্ধে সার্বিক সচেতনতা যেমন বিজ্ঞানসম্মত উপায়ে গাছের রোপণ, পরিচর্যা, সংরক্ষণ করা, জৈব সার ব্যবহারের ওপর জোর দেওয়ার সাথে গাছে পেরেক মেরে হোর্ডিং লাগানো প্রভৃতি বিষয়ে প্রচার লরা হয়। যুক্তিমন এর সম্পাদক জয়ন্ত কুমার পাঁজা বলেন, সবুজ সংকল্প ২০২১ প্রতিযোগিতার অলশ হিসাবে ১০ টি ক্লাবকে গাছ ও জৈব সার তুলে দেওয়া হয়। যুক্তমনের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান কোন্নগরের চিকিৎসক সমাজ থেকে সুরু করে শিক্ষক, সমাজকর্মী সহ বিভিন্ন সংগঠনের উদ্যোক্তারা।












