ব্যাঙ্ক বেসরকারিকরনের বিরূদ্ধে ব্যাংক অফিসার দের সংগঠন আইবকের পক্ষ থেকে প্রতিবাদের ঝড়

bankনিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারের বর্তমানে ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে ইতিমধ্যেই সরব ব্যাঙ্ক কর্মচারী বৃন্দরা। সারা ভারতের ব্যাঙ্ক অফিসারদের সংগঠন এআইবিওসি এর সদস্যরাও পিছিয়ে নেই এই ব্যাপারে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকরের এই নীতির বিরুদ্ধে পথে নেমেছেন তাঁরা। গতকাল সারা রাজ্যে ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে এআইবিওসি এর সদস্যরা টোটো, অটো, ভ্যান, ট্যাবলো নিয়ে প্রচার করে, সঙ্গে প্রাসঙ্গিক বক্তব্যের মাধ্যমে এলাকার জনসাধারনকে সচেতন করে। এর সঙ্গে তাঁরা সাধারণের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করে। bank-2তাঁদের এই আন্দোলন প্রসঙ্গে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন ,পশ্চিম বঙ্গ শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় দাস আমদের জানান, এই মূহুর্তে বেশী প্রয়োজন জনপ্রতিনিধিদের সঙ্গে নিরন্তর যোগাযোগের মাধ্যমে সংসদের উভয় কক্ষে বেসরকারী করণের বিরূদ্ধে প্রতিবাদের ঝড়  তোলা, যাতে প্রতিবাদের ঢেউ সুনামি হয়ে আছড়ে পড়ে সর্ব স্তরে।  যাতে সাধারণ মানুষের সঞ্চয়  সুরক্ষিত থাকে, ও রাষ্ট্রের উন্নয়নে ব্যাঙ্কের ভুমিকা অক্ষুন্ন থাকে ও সাধারণ মানুষের ভরসার স্থল অক্ষুন্ন ও অটুট থাকে। কোন অবস্থায় বেসরকারীকরণের জন্যে জন বিরোধী বিল বা সংশোধনী প্রস্তাব ১৯ জুলাই সংসদের বাদল অধিবেশনে অনুমোদিত না হয়। তিনি আরও জানান, আগামী ১৯ জুলাই ব্যাঙ্ক জাতীয়করণের ৫২বর্ষ পূর্তির দিন পর্যন্ত তাঁদের এই সব কর্মসূচি চলবে।কারণ তিনি বলেন তাঁদের এখন একটাই লক্ষ্য, সেটি হল ‘সরকারি ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও’।

LATEST ADVT OF JOTISHadvt112-for-advt-sankha-sen149274739_1955175504622875_8761804105952090197_o149560606_1955498754590550_7537541499495602122_oadvt-1advt-3advt-4  gnc-advt-6x4-for-web

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat