সাপ্তাহিক রাশিফল

লিখছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী বিশ্বেশ্বের ব্যানার্জী
জ্যোতিষরত্ন
, ডিপ্লোমা অফ কৃষ্ণমূর্তি পদ্ধতিfor-write-upp

মেষ: পেটের সমস্যা দেখা দিতে পারে বিশেষত আই.বি.এস কোলাইটিস জাতীয় সমস্যা দেখা দিতে পারে এবং স্নায়ু ঘটিত পীড়া, দুশ্চিন্তা,অস্থিরতা বৃদ্ধি পাবে।মা য়ের স্বাস্থ্য ভালো যাবে না বাতের ব্যাথায় কষ্ট পেতে পারে। প্রাইমারি শিক্ষায় বাধা আসবে উচ্চ শিক্ষা হবে এবং উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার যোগ আসতে পারে।দশমপতি শনি দশমে থাকার জন্য কর্ম ভাব শুভ তবে শনির দৃষ্টি দ্বাদশে, চতুর্থে, সপ্তমে থাকার জন্য শনি চন্দ্রের নক্ষত্রে থাকার জন্য কেমিক্যাল সেক্টর, মেকানিক্যাল সেক্টর, সিভিল সেক্টর,খনিজ তেলের দপ্তরে, পেট্রোল পাম্পে চাকরির যোগ। তবে কর্মে পদচ্যুত হতে পারে বা কর্ম চলে যেতে পারে। বিবাহের যোগ শুভ তবে বিবাহে বাঁধা আসতে পারে।

বৃষ:  চর্ম রোগ হতে পারে কিছু স্নায়বিক দুর্বলতা আসতে পারে অস্থিরতা, দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কিডনি বা ইউরিন ইনফেকশন হতে পারে এবং মধুমেহ রোগ হতে পারে। কোন যৌন রোগ হতে পারে। প্রাইমারি শিক্ষায় বাধা আসবে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আশানুরূপ ফল পাবে না কারন চতুর্থপতি রবি রাহু যুক্ত অর্থাৎ অস্থিরতা বৃদ্ধি পাবে পড়াশোনায় মনসংযোগের অভাব দেখা দেবে।উচ্চশিক্ষার যোগ আছ তবে একটু বিলম্বে হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এ শুভ আশা।কর্ম ভাব শুভ সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত ব্যাক্তিদের শুভ সময়। বিবাহ যোগ শুভ।অবিবাহিতদের বিবাহের যোগ আসবে।

মিথুন: শরীর স্বাস্থ্য খুব ভাল যাবে না বিশেষত স্নায়ুঘটিত পীড়া এবং হসপিটালাইজেসনের যোগ আছে।চিকিৎসা বিভ্রাট হতে পারে।চর্ম রোগ হতে পারে। প্রাইমারি শিক্ষায় বাঁধা আসবে আশানুরূপ ফল লাভ হবে না তবে উচ্চশিক্ষা হলেও মাঝেমধ্যে বাঁধা আসবে। কর্ম যোগ শুভ।ব্যাঙ্কিং,পোস্টাফিস এ কাজের সঙ্গে ব্যক্তিদের শুভ আশা।বিবাহ যোগ শুভ।

কর্কট: সব কাজে ধৈর্য্য থাকবে না অস্থিরতা, দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। পেট সংক্রান্ত এবং লিভার সংক্রান্ত রোগ হতে পারে।শিক্ষা ভাব অশুভ। প্রাইমারি এবং উচ্চ শিক্ষায় বাঁধা আসবেআশানুরূপ ফল লাভ হবে না। কর্ম ভাব অশুভ।তবে ব্যবসায় লাভ যদি কোন সিভিল কনস্ট্রাকশন,মেকানিক্যাল,কেমিক্যাল দ্রব্যের ব্যবসা শুভ। বিবাহ যোগ শুভ তবে বিলম্বে হবে বিয়ে।

সিংহ: মানসিক চাপ বৃদ্ধি পাবে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে অস্থিরতা আসতে পারে চোখ এবং মস্তিষ্ক সংক্রান্ত রোগ এবং হৃদয়ঘটিত রোগ হওয়ার সম্ভাবনা। প্রাইমারি শিক্ষায় বাঁধা আসবে তবে খুব বেশি অসুবিধা হবে না উচ্চ শিক্ষা শুভ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শুভ হবে। কর্ম ভাব শুভ হলেও কিছু শত্রুতার সম্মুখীন হতে হবে ওপরমহলের সঙ্গে সদ্ভাব বজায় না রাখলে পদচ্যুত হতে পারে। বিবাহ ভাব মোটামুটি শুভ।

কন্যা: মন সদা চঞ্চল থাকবে। স্নায়ু ঘটিত পীড়া আসবে।শিক্ষা ভাব অশুভ।আশানুরূপ ফল লাভ হবে না। কর্ম ভাব অশুভ। বিবাহ অশুভ।

তুলা: কোমর থেকে পা পর্যন্ত কোন সমস্যা থাকবে যৌন ঘটিত পীড়া, কিডনি সংক্রান্ত রোগ এবং চর্ম রোগ হতে পারে। শিক্ষা ভাব অশুভ। কর্ম ভাব অশুভ। বিবাহ যোগ অশুভ।

বৃশ্চিক: দুর্ঘটনা, রক্তপাত হওয়ার সম্ভাবনা। উচ্চ শিক্ষায় সাফল্য আসবে। কর্ম ভাব আংশিক শুভ। বিবাহ যোগ আংশিক শুভ।

ধনু: পেট এবং কিডনি সংক্রান্ত রোগ হওয়ার সম্ভাবনা। বাবার স্বাস্থ্য ভাল যাবে না। উচ্চশিক্ষায় বাধা আসবে। কর্ম ভাব অশুভ। বিবাহ ভাব অশুভ।

মকর: স্নায়ু ঘটিত পীড়া ভোগাবে। শিক্ষা ভাব অশুভ। কর্ম ভাব আংশিক শুভ। বিবাহ আংশিক শুভ।

কুম্ভ: ফুসফুস সংক্রান্ত পীড়া এবং সর্দি, কাশি জ্বর আসতে পারে। শিক্ষা  ভাব অশুভ। কর্ম ভাব শুভ। বিবাহ যোগ অশুভ।

মীন: শরীর স্বাস্থ্য খুব ভাল যাবে না বিশেষ করে পেটের সমস্যা, মানসিক চাপ দুশ্চিন্তা আসতে পারে। শিক্ষা ভাব আংশিক শুভ। ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংএ শুভ আশা। কর্ম ভাব অশুভ। বিবাহ যোগ অশুভ।

output_XelYeX

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat