হুগলিতে মানুষের মধ্যে মাস্ক পড়তে অনীহা

chuchuraশ্যামল সিংহ, হুগলি: চুচুঁড়ার প্রাণকেন্দ্র  ঘড়ির মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসন,  পুলিশ প্রশাসন এবং স্বাস্হ্য দপ্তরের যৌথ উদ্যোগে  করোনা সচেতনতা বাড়াতে জনমানসে প্রচার কর্মসূচী জোড়দার করে তুললো। বাজারে চৈত্র সেলে ঘড়ির মোড় সরগরম, সেই অবস্হায় ক্রেতা বিক্রেতাদের মুখ থেকে কেনার আনন্দে সরে গেছে।  আর সেই সময়ই সতর্ক হতে মাইকে প্রচার শুরু হলো। তবে এই অবস্হার সামাল দিতে বিশেষ করে ক্রেতাারা সজাগ হয়ে মাস্ক কিনতেও তৎপর হয়। কারও বা পকেটে মাস্ক আবার কারও নেই সকলেই ব্যস্ত হয়ে পড়ে অকস্মাৎ  এই অভিযানের জন্য। টোটো চালক থেকে শুরু করে যাত্রী যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক কিনে পড়তে বলা হয়। হুগলী জেলায় করোনা আক্রান্ত প্রতিদিনই বেড়ে চলেছে কিন্তু জনসাধারণের মধ্যে করানাকে দূরে সরিয়ে  রাখার মনোভাব লক্ষ্য করা যাচ্ছে না। মাইকে করোনা সাবধানতা প্রচারের সাথে প্রতিদিনই এ ধরণের প্রচারাভিযান চলবে বলে প্রশাসনের তরফে জানানেো হয়েছে। তবে প্রায় ২৫ শতাংশ মানুষ এখনো যে মাস্ক ব্যবহার করতে চাইছেন না তার প্রমাণ পাওয়া গেল এদিন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat