নির্বাচনী আবহ থেকে দূরে থাকতে বসন্ত উৎসবে মাতলো বসিরহাটের মহিলারা

basir-2সৌমাভ মণ্ডল: ভোটের হাওয়া সারা বাংলা জুড়ে চলছে। সর্বক্ষণ রাজনৈতিক হানাহানি ও নির্বাচন সংক্রান্ত আলোচনায় মেতে পুরো বাংলা। সেই ভোটের আবহ থেকে দূরে থেকে মনকে শান্ত করার জন্য অভিনব প্রয়াসে সামিল বসিরহাটের মহিলারা। রাত পেরোলেই দোলযাত্রা। আর সেই দোলযাত্রার আগেই রঙের উৎসবে মাতলেন বসিরহাট লেডিস ক্লাবের মহিলারা। রবি ঠাকুরের গানকে সঙ্গী করে প্রভাত ফেরি থেকে শুরু করে গান, কবিতা পাঠ, আবৃত্তি ও নাচ সঙ্গে চললো রঙের খেলা। উদ্যোক্তা অমৃতা পাঠক জানান, চারদিকে যখন এতো রাজনৈতিক উত্তেজনা সেই সঙ্গে এতো হিংসার ঘটনা তার থেকে দূরে থাকতেই এই ধরনের উদ্যোগ। কারণ রংই মানুষের মনকে স্নিগ্ধ করে। পাশাপাশি দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় বাচ্চারাও গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে, এই বসন্ত উৎসবের মাধ্যমে তারাও আনন্দে মেতে উঠবে। এই বসন্ত উৎসবের মধ্য দিয়ে বসিরহাটের ঐ বাগানবাড়ি এদিন যেন হয়ে উঠেছিল এক টুকরো শান্তিনিকেতন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading