দিলীপ যাদবের সমর্থনে পুরশুড়ায় রোড শোতে ফিরহাদ হাকিম

papaiশুভদীপ দে: পুরশুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী দিলিপ যাদবের সমর্থনে এবার বড় সড় রোড শো  ফিরহাদ হাকিমের। মঙ্গলবার খানাকুলের বালিপুর থেকে ছত্রশাল হয়ে চব্বিশপুর পর্যন্ত প্রায় সাত কিমি রাস্তা তিনি রোড শো করেন। এদিন রোড শোয়ের যে হুড খোলা গাড়িতে তিনি ছিলেন তার আগে বহু কর্মী মোটর বাইকে র‍্যালী করে এগিয়ে যান। রাস্তার দুই ধারে মানুষ জন তাদের অভিনন্দন জানান। পাশাপাশি রোড শো কে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করে জেলা গ্রামীন পুলিশ ও খানাকুল থানার পুলিশ। এদিন রোড শো করতে এসে তিনি সাংবাদিক দের প্রশ্নের উত্তরে বলেন, ‘ বাংলাতে হিন্দু-মুসলিম-শিখ-খ্রীষ্টান  সবাই ভাই ভাই। পুরশুড়ার মানুষের জন্যই আমরা এখানে জিততে চলেছি। কারণ গত লোকসভা ভোটে কেন্দ্র সরকারের নতুন পলিসি ছিল পুলওয়ামা, বালাকোট ইত্যাদি। এখন আর সেসব কিছু নেই। তাই আমরা ১০০ শতাংশ নিশ্চিত পুরশুড়া বিধানসভাতে আমরাই জিতছি। মানুষের সমর্থনেই আমরা জিতব।’ তিনি আরও বলেন, ‘রাজনীতি করে গেছে কেন্দ্রে থাকা বিজেপি সরকার। লোকসভা ভোটের সময় নরেন্দ্র মোদির মতো জায়গায় আমাদের কোনো মুখ তুলে ধরতে পারেনি ঠিক সেরকমই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত জায়গাতে নরেন্দ্র মোদিরা কোন মুখ তুলে আনতে পারছেন না। তাই সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভান্টেজ। তাই আমরা ১০০শতাংশ নিশ্চিত যে আমরাই এই বিধানসভা নির্বাচনে অনায়াসে জিতছি।’

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading