অনুষ্ঠিত হল আইআইটি খড়্গপুরের ৬২ তম বার্ষিক সামাজিক ও সাংস্কৃতিক উত্‍সব স্প্রিং ফেস্টের আসর

spring-festনিজস্ব সংবাদদাতা, খড়্গপুর: ছাত্রদের পরিচালনায় এশিয়ার বৃহত্তম উত্‍সব হিসাবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে আইআইটি খড়্গপুরের বার্ষিক সামাজিক ও সাংস্কৃতিক উত্‍সব স্প্রিং ফেস্ট। এই বছর অর্থাত্‍ ২০২১ এর ৬২ তম স্প্রিং ফেস্টের আসর বসেছিল ১৯ থেকে ২১ মার্চ খড়্গপুরে। সারা ভারত থেকে প্রায় ৭৫০টি কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছিল এই বছরফের স্প্রিং ফেস্ট।  এই ফেস্টের অঙ্গ হিসাবে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, ভাইজাগ, কলকাতা, ভুবনেশ্বর ও রাঁচী সহ ভারতের মোট ২১টি শহরে আয়োজন করা হয়েছিল নেশনওয়াইড প্রেলিমস। যাতে নাচ, গান, ফ্যাশন, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রের প্রতিযোগিতায় বিজয়ীদের মোট ৩৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।  এছাড়াও এই উত্‍সবের অন্যতম অঙ্গ হিসাবে সামাজিকও ক্ষেত্রের পিছিয়ে পড়া মানুষদের অর্থ সামাজিক কাঠামোর পরিবর্তনের জন্য আইআইটি খড়্গপুর ক্যাম্পাস থেকে ৫ কিমি দূরের গোপালি নামক এক গ্রামের জনগণের জন্য তাঁদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ও ওই গ্রামের শিশুদের শিক্ষা ও খাবারের সুবন্দোবস্ত করা হয়েছিল প্রয়াতন নামক প্রকল্পের মাধ্যমে।

এই ফেস্টের অন্যতন বিষয় স্টার নাইট, যে অনুষ্ঠান মঞ্চে বিগত বছরগুলিতে ভারতের তারকা শিল্পী যথা শান, বিশাল-শেখর, ফারহান, অমিত ত্রিবেদী, কেকে, সালিম-সুলেমান, প্রতীক কুহাদ, অগ্নি, ইন্ডিয়ান ওসেন, পরিক্রম, ইউফোরিয়া, পেণ্টাগ্রাম, দ্য লোকাল ট্রেন তাঁদের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। এছাড়াও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গানের দল ডেড বই এপ্রিল, মনুমেণ্টস প্রভৃতিরাও অনুষ্ঠান পরিবেশন করে গেছেন এই মঞ্চে। ২০২১এর স্প্রিং ফেস্ট এর সাংস্কৃতিক মঞ্চ  আলো করতে উপস্থিত ছিলেন অমল মল্লিক, ইন্ডিয়ান ওসেন, বেসজ্যাকারস, জে ট্রিক্স এক্স, সাবস্পেস সহ নানা শিল্পীরা।

gnc-advt-6x4-for-webUntitled-2gif advtUntitled-3149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4advt-5

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading