সাংবাদিকদের ই এস আই আইনের আওতায়

pressনিজস্ব সংবাদদাতা: সংবাদপত্র এবং বৈদ্যুতিন প্রচার মাধ্যমের যেসব সাংবাদিক মাসিক ২১ হাজার টাকা বেতন পান তাঁদের ১৯৪৮ সালের ই এস আই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। যেখানে জরুরী ভিত্তিতে কোন সাংবাদিক ও তাঁর পরিবারের জন্য এককালীন আর্থিক সাহায্য দেওয়া হবে। সাংবাদিকদের বেতন সংক্রান্ত বিষয়ে ওয়েজ বোর্ডের সুপারিশ কার্যকর করা হচ্ছে কিনা তার জন্য একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শ্রম ও  কর্মসংস্থান মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রী সন্তোষ কুমার গাংগুয়ার এই তথ্য জানিয়েছেন।

সংবাদ ঋণ-পিআইবি

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading